Fuel Price Cut : আমেরিকা-ইরান যুদ্ধের মাশুল গুণছে ভারত। হরমুজ প্রণালীতে উত্তেজনার ফলে আটকে গিয়েছে জ্বালানি সরবরাহের পথ। যে কারণে ভারতের বাজারে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেল (Petrol DIesel Price) ছাড়াও রান্নার গ্যাসের দাম। যে কারণে অধীর আগ্রহে জ্বালানির দাম কমার অপেক্ষা করছে দেশবাসী। এবার জ্বালানির দাম কমার বিষয়ে মুখ খুললেন মন্ত্রী।
তেল বিপণন সংস্থার কত ক্ষতি
বৃহস্পতিবার দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির বিষয়ে মুখ খোলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি গত ৩০ জুন পর্যন্ত পেট্রোল, ডিজেল ও এলপিজি উৎপাদন বা কেনা-খরচের চেয়ে কম দামে বিক্রি করেছে। যার ফলে সংস্থাগুলির ৭৪,৭৮১ কোটি টাকা লোকসান হয়েছে।