দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা। সকালেই ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্র- বিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতর জারি করেছে সর্তকতা৷
