Last Updated:
রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে একের পর এক সদর্থক পদক্ষেপ করে চলেছেন ‘টিম’ শুভেন্দু অধিকারী। মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকও করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন শমীক ভট্টাচাৰ্য। তাঁর হাত ধরেই বঙ্গে ‘ফুল’ বদল। জোড়াফুলের বদলে পদ্মময় এখন বাংলা। রাজনৈতিক পালাবদল। নিজের সভাপতির বর্ষপূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা লিখলেন শমীক ভট্টাচার্য। লিখলেন, ‘‘এই এক বছরের পথচলায় দলের প্রতিটি কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষের ভালবাসা, আশীর্বাদ ও অক্লান্ত সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই এক বছরে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার স্বার্থে, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামান্য ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি। এই পথচলায় আপনাদের আস্থা, স্নেহ ও বিশ্বাস প্রতিটি মুহূর্তে নতুন শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।’’
বঙ্গ পদ্ম সেনাপতি শমীক লেখেন, ‘‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার আমাদের অঙ্গীকার সফল হবেই। এই লক্ষ্যে আপনাদের অব্যাহত সমর্থন ও অংশীদারিত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই একসঙ্গে এমন এক সমৃদ্ধ, নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছি, যেখানে প্রতিটি মানুষের স্বপ্ন, পরিশ্রম ও সম্ভাবনা মর্যাদার সঙ্গে বিকশিত হবে।’’
আজ রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হলো।
এই এক বছরের পথচলায় দলের প্রতিটি কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও অক্লান্ত সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এই এক বছরে… pic.twitter.com/mFV2iYItFz
— Samik Bhattacharya (@SamikBJP) July 3, 2026
সব শেষে রাজ্য সভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচাৰ্য রাজ্যবাসীর উদ্দেশ্যে এও লিখলেন,‘‘ আপনাদের ভালবাসা, বিশ্বাস ও আশীর্বাদই পথচলার সবচেয়ে বড় প্রেরণা। আগামী দিনেও আপনাদের পাশে থেকে, আপনাদের শক্তিকে সঙ্গী করে, মানুষের সেবায় এবং পশ্চিমবঙ্গ ও দেশের কল্যাণে নিজেকে নিষ্ঠার সঙ্গে নিবেদিত রাখব । আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় হিন্দ। বন্দে মাতরম।’’ এদিকে দলের সভাপতি হিসেবে এক বছর পূর্ণ হতেই বিজেপির নেতা থেকে কর্মীরা শমীক ভট্টাচাৰ্যকে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে।
Kolkata,West Bengal
