Last Updated:
Naushad Siddique: শনিবারই মমতাপন্থী শিবির ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ জোর জল্পনা এবার ঋতব্রত শিবিরে গুরুদায়িত্ব পেতে চলেছেন তিনি৷
কলকাতা: শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন একদা ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য৷ ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকের পরে নতুন ধাক্কা৷ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের চেয়ারপার্সন হিসাবেও সম্বোধন করেননি চন্দ্রিমা৷ করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে৷ ভবিষ্যতে যে তিনি ঋতব্রতদের শিবিরে যোগ দিতে পারেন, নানান কথায় ইঙ্গিত দিয়েছেন তাঁরও৷ চন্দ্রিমা ভট্টাচার্যের এই শিবির ত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে না প্রতিক্রিয়া, জল্পনার সৃষ্টি করেছে৷ তেমনই প্রতিক্রিয়া এসেছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর৷
এদিন বিধানসভায় দাঁড়িয়ে নওশাদের কটাক্ষ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ওই সময় তো চন্দ্রিমা ম্যামকে অর্থমন্ত্রী বানিয়েছিলেন? ওই সময় ভারতে কোন অঙ্গরাজ্যে মহিলা অর্থমন্ত্রী ছিল? অর্থনীতিবিদ না হওয়ার পরেও অর্থমন্ত্রী বানিয়েছিলেন৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় একদম মা..’’
নওশাদের মন্তব্য, ‘‘যেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে গেলেন৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে হবে৷’’ আইএসএফ বিধায়কের কথায় এগুলি আদর্শের বিচ্যূতি৷
নওশাদ সিদ্দিকীর মতে, এমন ঘটনা ঘটে আগামিদিনে তরুণ প্রজন্ম আর রাজনীতি থেকে দূরে চলে যাবে৷ তাঁর কথায়, ‘‘ওদের মনে হবে, এই তো রাজনীতি করা মানে মানুষকে ভুল বোঝানো, সুযোগসন্ধানী কাজ,রাজনীতির মানে যে মানুষের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, জনগণের সেবা করা, তার সংজ্ঞা কোথায় থাকল?’’
নওশাদের কটাক্ষ তরুণ প্রজন্ম এবার থেকে ভাববে, রাজনীতি মানে ‘করে, কামিয়ে খাও’, ‘অন্য দলে লাফ মারো’, ‘নাহলে দলের ভাল খারাপ ভাগ করে দাও, ভাল দলে চলে যাও’৷
শনিবার তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ ভোটে হারার পর তাঁকে রাজ্য সভাপতি করা হয়৷ তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে শনিবার ইস্তফা দিলেন চন্দ্রিমা৷ মমতার ‘গুড গার্ল’ চন্দ্রিমার ইস্তফায় আরও বিপাকে কালীঘাট তৃণমূল শিবির৷ মমতা বন্দ্যেপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা৷
Jul 05, 2026 12:09 AM IST
