পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত বারুইপুর। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে এসেছে। নিঁখোজ থাকার পর বারো বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ তুলতে মাইকে আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে ওই ঘটনার পরেই, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন, রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, রণক্ষেত্রে বারুইপুর
শেষ অবধি পাওয়া খবরে, এই মুহূর্তে ওই এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বারো বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়, এবং তার দেহ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা, যারা রয়েছেন, দেহ রাস্তার মধ্যে রেখে, রাস্তা অবরোধ করে রাখে। সেই জায়গায় পুলিশ পৌঁছে গেলেও, দেহ তাঁরা তুলতে দেয়নি। এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এই গোটা ঘটনার পর, স্থানীয়রা কয়েকজনকে আটক করে। তার মধ্যে একজনকে সন্দেহর বশে তাঁকে প্রথমে মারধর করা হয়। এবং তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।এরপরেই এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছয়। পৌঁছন আইজি-ও। কে বা কারা খুন করল, গোটা ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের গাড়িতে ভাংচুর চালানো হয়। গোটা ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীরা হাসপাতালে বর্তমানে ভর্তি অবস্থায় রয়েছেন।
“মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত…”, কী জানিয়েছেন আইজি ?
আইজি কঙ্কনপ্রসাদ বারুই বলেছেন, কালকে যে ঘটনা ঘটেছে, আমরা তাতে মর্মাহত। এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকে গ্রেফতার হবে। আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। কথা বলেছেন সরাসরি। উনি কথা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, কাউকে ছাড়া হবে না। এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। …সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আমরা আপনাদের সঙ্গে সবসময় আছি।
Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর