কলকাতা: আইনি বিয়ে সারলেন, আমির খান (Aamir Khan)। গৌরী খানের সঙ্গে সইসাবুদের বিয়ে সারলেন আমি, প্রকাশ্যে এল, তারকা দম্পতির প্রথম ছবি। আমির আগেই জানিয়েছিলেন যে, খুব ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই বিয়ে করবেন তাঁরা। উপস্থিত থাকবেন ২ পরিবারের সদস্যরা এবং খুব অল্প কিছু বন্ধুরা। সেই মতো আমিরের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আসর বসেছিল। প্যাস্টেল শেডের পোশাকে সেজেছিলেন আমির আর গৌরী ২জনেই। ২ জনের গলাতেই মালা, প্রকাশ্যে এল সেই প্রথম ছবি। অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন আমির এবং গৌরীকে।
বিয়ে সারলেন আমির-গৌরী
মুম্বইতে কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই চলছিল আমিরের বিয়ের তোড়জোড়। গোটা বাড়ি সাজিয়ে ফেলা হয়েছিল। সেই বাড়িতেই আইনি বিয়ে সারলেন আমির এবং গৌরী। গোটা বাড়িই প্যাস্টেল থিমে সাজিয়ে তোলা হয়েছিল। এদিনের বিয়েতে উপস্থিত ছিলেন, আশুতোষ গোয়ারিকর, এলি আব্রাহাম, ইরফান পাঠান, রাজ ঠাকরে এবং বীর দাস। আমির আগেই জানিয়েছিলেন, ২৫ বছর আগে তাঁর সঙ্গে দেখা হয়েছিল গৌরীর। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। তবে মাঝে গৌরী আর আমিরের যোগাযোগ ছেড়ে যায়। এরমাঝে বিয়ে হয়ে যায় আমির খানের, বিবাহ করেন গৌরীও। তাঁর একটু পুত্রসন্তান রয়েছে। আমিরের ও ৩ সন্তান রয়েছে। সন্তানদের সামনেই সইসাবুদের জন্মদিন করেন আমির এবং গৌরী।
২ বছরের আলাপ, তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান
কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে, গৌরীর সঙ্গে ফের যোগাযোগ হয় আমিরের। গৌরী রুপোলি পর্দার মানুষ নন, তবে আমিরের সূত্রে এখন বলিউডর বিভিন্ন পরিচিত মুখেদের বাড়িতে ও পার্টিতে যাতায়াত রয়েছে। আমি আগেই বলেছিলেন, গৌরী তাঁর পুরনো বন্ধু, মাঝে দীর্ঘদিন তাঁদের যোগাযোগ ছিল না। এর মাঝে বিয়ে হয়েছে আমিরের, বিয়ে হয়ে গিয়েছিল গৌরীরও। তাঁর সন্তানও রয়েছে। তবে পরে গৌরীর বিচ্ছেদ হয়ে যায়। প্রথমে রিনা এবং তারপরে কিরণের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় আমিরের। এরপরে তাঁর ফের আলাপ হয় গৌরীর সঙ্গে। বেশ কিছুদিন সম্পর্কের পরে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির এবং গৌরী। সদ্যই আমি জানিয়েছিলেন, তিনি ও গৌরী খুব একটা বিলাসবহুল বিয়ে চাইছেন না। সেই কারণেই, নিজেদের বাড়িতে, একেবারে ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে বিয়ে সারলেন আমির এবং গৌরী।