এন্ডোমেট্রিওসিস কী? এটি হল একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে জরায়ুর আস্তরণের মতো টিস্যু এর বাইরে বৃদ্ধি পায়।(যেমন ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা শ্রোণীচক্রে)। এর কারণে জ্বালাভাব, ক্ষতচিহ্ন এবং তীব্র ব্যথা হয়। এর জন্য কী সমস্যা হয়? তীব্র পরিয়ডের ব্যথা, যৌন মিলনের সময় বা পরে ব্যথা, অতিরিক্ত রক্তপাত এবং বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে এই ফলে৷ এর কোনও নিরাময় নেই, তবে পেইনকিলার, হরমোন থেরাপি বা অস্ত্রোপচারের মাধ্যমে উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা হয়।
