Last Updated:
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিটের। কী কী প্রশ্নের মুখে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর? সিট এর ম্যারাথন প্রশ্নের মুখে ভেঙে পড়ছেন তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর? কী বলছে সূত্র।
কলকাতা: তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। দু’দিন আগেই ঝাড়খণ্ডের রিসর্ট থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF। পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগকারী প্রোমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে। তার আগে রবিবার গভীর রাত পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবরাজ।
কী কী প্রশ্ন সিটের?
অভিযোগ, একাধিক বেআইনি নির্মাণ সংস্থার নামে বিধাননগর পৌরনিগমের নামে অফিসিয়াল চিঠি পাঠানোর হত কাজ বন্ধের নির্দেশ নিয়ে। এরপরেই কাজ বন্ধের নোটিস দিত পৌরসভা। সূত্রের খবর, দেবরাজ চক্রবর্তীকে সিটের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যদি সেটা বেআইনি হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কী করে সেটা ‘পারমিশন’ দেওয়া হয় কাজ করার?
অর্থাৎ বেআইনি বলে নোটিস দিয়ে পরবর্তী ক্ষেত্রে কী করে কাজ চালু হত? তাহলে কি সেখানেই কোনও ‘রফার’ বিনিময়ে কাজ চালু হত? এই সমস্ত প্রশ্ন দেবরাজ চক্রবর্তীকে করা হয় বলে সূত্রের খবর। রবিবার সিটের জিজ্ঞাসাবাদে পৌরসভার এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের নাম উঠে আসে। এবার সেই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের সম্পর্কে তথ্য জোগাড় করছে সিট।
টাকার বিনিময়ে সেটিং?
অভিযোগ, বেআইনি নির্মাণ সংস্থা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ। তারাই ঠিক করত বলে খবর পরবর্তী ক্ষেত্রে পৌরসভা সেই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ঠিক করার পরবর্তী ক্ষেত্রে নোটিস পাঠানো হত। পরবর্তী ক্ষেত্রে নোটিস পাওয়ার পরে টাকার বিনিময়ে সেটিং হওয়ার পরেই আবার কাজ শুরু হত বলে অভিযোগ।
এরকমই নানা বিষয়ে রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় মাঝরাতে দেবরাজ চক্রবর্তীকে। যদিও দেবরাজ চক্রবর্তীর দাবি তিনি এই সমস্ত বিষয়ে কিছু জানতেন না। তার নাম মিথ্যা জড়ানো হচ্ছে। সিটের সূত্র মারফত খবর, হেফাজতে নেওয়ার পরে কিছুটা হলেও ভেঙে পড়েছেন দেবরাজ চক্রবর্তী। এমনকি হেফাজতে থাকাকালীন সেই ভাবে খাওয়া দাওয়া করছেন না বলেও খবর।
কী কী অভিযোগ দেবরাজের বিরুদ্ধে?
অভিযোগ, তোলাবাজি ও সিন্ডিকেট-রাজ করেই হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও অভিযোগ, বাগুইআটি এলাকায় কার্যত তোলাবাজির ‘রাজত্ব’ কায়েম করেছিলেন তিনি। হাইকোর্টে আগাম জামিন না পেয়েই গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। গত বুধবার রাতে দেবরাজ চক্রবর্তীকে রাজ্য় পুলিশের STF পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করে। পুলিশের নজর এড়াতে বারবার পাল্টাচ্ছিলেন আস্তানা। এমনকী পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যেও। শেষমেশ জালে ধরা পড়েন দেবরাজ। এরপরেই তাঁর বিরুদ্ধে তদন্তে সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
