Last Updated:
CM Suvendu Adhikari: সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস৷ সেই উপলক্ষ্যে শ্যামাপ্রসাদের স্কুল ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস স্মরণে শ্যামাপ্রসাদের স্কুল ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, ইন্দ্রনীল খাঁ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার দুটি ভূমিকা। একটি মুখ্যমন্ত্রী হিসাবে। একটি বিধায়ক হিসাবে।’’
মুরলীধর সেন লেন বিজেপি দফতরের বাইরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। আতশবাজি জ্বালিয়ে পশ্চিমবঙ্গের মানচিত্র হাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন কর্মীদের।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি অত্যন্ত গর্বিত। এই বিদ্যালয়ের পরম্পরা ধরে রাখার দায়িত্ব আমার উপরে অর্জিত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি আমি পুর্নগঠন, পুনরায় সংস্কার করব। ১২৫ তম বর্ষে আমার কাজ এই বিদ্যালয়কে কিভাবে সাজিয়ে তোলা যায়। বিগত দিনের যাঁরা সংসদ সদস্য, বিধায়ক ছিলেন। তাঁরা কিছুই করেননি। আমি বিদ্যালয় শিক্ষা মন্ত্রীকে বলেছি যে যাতে সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায়। বিদ্যালয়ের সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা দেব এই আর্থিক বর্ষে।’’
‘‘দুই শিক্ষা মন্ত্রী আছেন। পশ্চিমবঙ্গের পাঠ্য পুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা ছিল তা আগামী শিক্ষা বর্ষে থাকবে’’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
Jul 06, 2026 12:32 PM IST
