Last Updated:
India-Bangladesh Border: বর্ষায় সীমান্তে চোরাচালান রুখতে এবং আইনশৃঙ্খল বজায় রাখতে বড় পদক্ষেপ। ডোমকল মহকুমার পক্ষ থেকে রানীনগর সীমান্ত এলাকায় একগুচ্ছ কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। ২৫ জুন থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫ কিলোমিটারের মধ্যে নির্দিষ্ট সময়ে একাধিক সামগ্রী নিয়ে যাওয়াার ক্ষেত্রে থাকছে বিধিনিষেধ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বর্ষা এলেই সীমান্তে চোরাচালান সক্রিয় হয়। এবার সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা চোরাচালান রুখতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিধিনিষেধ জারি করেছে ডোমকল মহকুমা প্রশাসন। ২৫ জুন থেকে শুরু করে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রানীনগরে সীমান্তবর্তী এলাকায় এই নির্দেশ কার্যকর থাকবে।
আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫ কিলোমিটার মধ্যে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাদ্যশস্য, গবাদীপশু, বিড়ি পাতা, পোশাক, লবন চিনি সার পেট্রোলিয়াম জাত দ্রব্য ও কাশির সিরাপে একাধিক সামগ্রী যানবাহনে করা যাবে না। তবে সরকারি অনুমতি বা বৈধ নথিপত্র থাকলে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ডোমকল জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রানীনগর থানা এলাকায় আইসিডিএস, পিডিএস ও অনন্যা সরকারী প্রকল্পের সামগ্রী বৈধ নথি সহ পরিবহণের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না।
এছাড়াও নির্দেশে বলা হয়েছে, সন্ধ্যা ছ’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের ৫ কিলোমিটার মধ্যে গবাদি পশু বা পায়ে হেঁটে যানবাহনে বা নদীপথে নিয়ে যাওয়া সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত থেকে ৩০০ মিটারের মধ্যে গবাদি পশু চারণ করাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এও জানানো হয়েছে, সাধারণ মানুষের দৈনন্দিন বৈধ কাজকর্মে কোনও বাধা থাকবে না। তবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১ কিলোমিটার মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।
এই নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ নিদিষ্ট ধারায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রানীনগর থানার পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবগত করার জন্য রাজাপুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষকে গিয়ে অবগত করেন থানার ওসি সহ পুলিশ বাহিনী। রুট মার্চ করা হয় পুলিশের পক্ষ থেকে। বর্ষার আগে সীমান্ত এলাকায় একাধিক বিধিনিষেধ প্রশাসনের পক্ষ থেকে অবগত করেন রানীনগর থানার ওসি সুরজিৎ হালদার।
Murshidabad,Murshidabad,West Bengal
Jul 06, 2026 12:36 PM IST