গ্রাহকের আর্থিক অবস্থা বুঝেই পণ্য বিক্রির পরামর্শ RBI ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে, কোনও আর্থিক পণ্য সুপারিশ করার আগে গ্রাহকের— বয়স, আয় , আর্থিক অবস্থা , বিনিয়োগের লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ভালভাবে মূল্যায়ন করতে হবে। যদি কোনও পণ্য গ্রাহকের প্রয়োজন বা আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটি বিক্রি করাকে ভুল বলে গণ্য করা হবে। এর ফলে শুধুমাত্র কমিশন পাওয়ার উদ্দেশ্যে অনুপযুক্ত পণ্য বিক্রির প্রবণতা কমবে।
