সন্তান জন্মানোর এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী৷ লেখেন, ‘‘২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’’তবে সুস্মিতা-শুভাশিসের ছেলে হয়েছে নাকি মেয়ে, তা তাঁরা জানাননি৷
