কলকাতা : আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ৭ থেকে ১১ সেন্টিমিটার। তার সঙ্গে এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর…
Enhancement of Rainfall activity over the districts of North Bengal. pic.twitter.com/GP0kFAaPzW
— IMD Kolkata (@ImdKolkata) July 8, 2026
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ৯ জুলাই বৃহস্পতিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই দুই জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলার মতোই, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
বৃহস্পতিবার অর্থাৎ আজ ৯ জুলাই থেকে কলকাতায় ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আগে জানিয়েছিল আবহাওয়া দফতর। অন্যদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক