Dudhia Bailey Bridge Reopen: প্রবল হড়পা বানে ভেসে যাওয়ার ঠিক ২০ দিনের মাথায় ফের যোগাযোগের চেনা ছন্দে ফিরল মিরিক ও সংলগ্ন পাহাড়ি অঞ্চল। বুধবার নতুন অস্থায়ী বেইলি ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ২০২৭ সালের মার্চের মধ্যে ৫৩ কোটি টাকার স্থায়ী কংক্রিট সেতু এবং পাহাড়ে বিপর্যয় মোকাবিলায় বিশেষ সিভিল ডিফেন্স টিম গঠনের বড় ঘোষণা করা হয়েছে।