সম্প্রতি সার্ভের কাজে উপস্থিত ছিলেন ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিক, বিএলআরও (BLRO), বন দফতরের রেঞ্জ অফিসার, এলাকার সাংসদ ও বিধায়কের প্রতিনিধিরা। প্রস্তাবিত রেলপথের সম্ভাব্য রুট, জমির পরিস্থিতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক বিষয়গুলি খতিয়ে দেখা হয়। সার্ভে সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকল্পের পরবর্তী ধাপে এগোনোর পথ আরও সুগম হয়েছে বলে জানা গিয়েছে।
