হোয়াটসঅ্যাপে কীভাবে এবং কী কাজ করবে এই ‘আয়ুষ্মান সারথি’?স্বাস্থ্য মন্ত্রকের মতে, সুবিধাভোগীরা ‘আয়ুষ্মান সারথি’ ব্যবহার করে পিএম-জেএওয়াই (PM-JAY)-এর অধীনে তাঁদের যোগ্যতা যাচাই করতে, আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন ও কার্ড ডাউনলোড করতে, ই-কেওয়াইসি (eKYC) প্রক্রিয়া সম্পন্ন করতে, আধার লিঙ্ক করতে, পিএম-জেএওয়াই কার্ড লক বা আনলক করতে এবং ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জন্য ‘আয়ুষ্মান বায়ো বন্দনা কার্ড’ সম্পর্কিত পরিষেবাগুলির সুবিধা পেতে পারেন।
