২০১০ সাল নাগাদ তাঁদের ডিভোর্সের খবর রটেছিল৷ এমনকী তাঁদের সংসারে অশান্তি রয়েছে, এমনই রটনা ছিল৷ যদিও সেই গুঞ্জনকে উড়িয়ে দেন গায়িকা। একাধিক সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে কথা বলার সময় দরাজ গলায় প্রশংসা করেছেন। জানা যায়, বউয়ের স্বপ্ন উড়ান যাতে আরও উচ্চতা পায় তাই নিজের কেরিয়ারকে বলিদান দিতেও পিছ পা হননি পার্থসারথি। এমনকী, গান নিয়ে কৌশিকি ব্যাস্ত থাকলে, একমাত্র ছেলেকেও সামলেছেন পার্থসারথি।
