বারবার খাবার অর্ডার না করে বাড়িতেই তৈরি করুন পছন্দের জলখাবার-বৃষ্টির দিনে পকোড়া, পিৎজা বা মিষ্টি অর্ডার করার ইচ্ছা হওয়াই স্বাভাবিক। কিন্তু নিয়মিত খাবার ডেলিভারি করালে খরচ দ্রুত বেড়ে যায়। তার বদলে বাড়িতে ইনস্ট্যান্ট স্যুপ, ভুট্টা পোড়া, স্যান্ডউইচ বা ঘরোয়া পকোড়ার মতো সহজ খাবারের উপকরণ মজুত রাখুন। এতে পছন্দের খাবারও খেতে পারবেন, আবার খরচও অনেক কম হবে।
