কেন সোনার দামে পতন এসেছিল?বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম প্রধান কারণ আমেরিকা ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা। পশ্চিম এশিয়ায় সংঘাতের আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে, ফলে মূল্যস্ফীতির চাপ ফের বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।এছাড়াও, বিনিয়োগকারীদের নজর রয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দিকে। যদি দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে থাকে, তাহলে সোনার উপর চাপ বজায় থাকতে পারে, কারণ সোনা থেকে কোনও সুদ পাওয়া যায় না।তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বাজারে ধীরে ধীরে আতঙ্ক কমছে এবং আপাতত সোনা একটি নির্দিষ্ট দামের সীমার মধ্যেই লেনদেন করছে।
