Last Updated:
Satabdi Roy: একসময় অনুব্রতের সঙ্গে মতবিরোধ থাকলেও এবার তাঁর সিদ্ধান্তকে সমর্থন করে শতাব্দীর মন্তব্য, “সবাই যখন চলে যাচ্ছেন, উনি একা থেকে কী করতেন?” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ে কী নিয়ে বললেন বীরভূমের সাংসদ?
কলকাতা: একসঙ্গে দলে থাকার সময় অনুব্রত মণ্ডলের মণ্ডলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ দেখা যেত শতাব্দী রায়ের। তবে বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে অনুব্রত মণ্ডল আসর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শতাব্দী রায়। বীরভূমের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে বীরভূমের সাংসদ শতাব্দী বললেন, ‘‘সবাই যখন চলে যাচ্ছেন উনি একা থেকে কী করতেন। ভালোই করেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখা উচিত সবাই কেন দল ছাড়ছেন৷’’
বীরভূমের জেলা সংগঠনের অন্যতম কাণ্ডারী কেষ্ট তথা অনুব্রত মণ্ডল৷ তাঁর শিবির বদল করা কী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা হতে চলেছে? এ প্রশ্নের উত্তরে শতাব্দী বলেন, ‘‘পাশের মানুষ তো কেউই নেই। যারা যারা এতদিন ধরে ছিল, ৪০ বছর ৫০ বছর কি ১৫ বছর ২০ বছর, তারা তো কেউই নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল, সে রকম মানুষের তো সংখ্যায় হাতে গুনলে সবাই চলে গিয়েছে দু-চার জন ছাড়া।’’
কাছের লোকেরা কেন ছেড়ে যাচ্ছে মমতাকে, তা পর্যালোচনা করা করা দরকার, জানালেন শতাব্দী৷ তিনি বলেন, ‘‘যে যে মানুষগুলো দীর্ঘদিন দলের জন্য জীবন দিয়েছে, দলের জন্যে দলের জন্যে এত পরিশ্রম করেছে, দলকে এত ভালবেসেছে, তারা কেন চলে যাচ্ছে, তার একটা বিশ্লেষণ দরকার না? যেকোনও মানুষের যেকোনও দলের যেকোনও সংস্থার যে ইনস্টিটিউশনেরই দরকার।’’
শতাব্দী আরও বলেন, ‘‘কিন্তু আমারও তো সবার অভিযোগ সেই জায়গা থেকেই, যে আমাদের কারুর কথা শোনা হয়নি। কিন্তু আমরা সবাই মিলেই বলেছি সেটা। শুধু একা কেষ্টদা না, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা এমএলএ এবং জেলার নেতৃত্ব সবাই তো একই অভিযোগ করেছে। শুধু এটা কেষ্টদা বা বীরভূমের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই হয়েছে এবং তারই পরিণতি এটা হয়েছে সেটা তো মানে মানুষ দেখতে পাচ্ছে বা সবাই বুঝতে পারছে যে কেন।’’
পাশাপাশি শতাব্দী জানালেন তাঁর সঙ্গে কথা হয়েছে অনুব্রতর৷ জ্বরের কারণেই আসতে পারেননি তিনি, শতাব্দীকেও জানিয়েছেন কেষ্ট৷ ঋতপন্থী শিবিরে অনুব্রতের যোগের পর কাজল-কেষ্ট এবার এক শিবির৷ দ্বন্দ মিটবে বীরভূমের দুই দোর্দণ্ডপ্রতাপ নেতার? বীরভূমের সাংসদ শতাব্দী জানালেন, ‘‘কাজ করতে গেলে মতবিরোধ, মতানৈক্য থাকে। নিশ্চয়ই একসঙ্গে কাজ করবে যখন তখন একভাবেই কাজ করবেন৷’’
Kolkata,West Bengal
