নতুন জীবন শুরু করেছেন, আমির খান (Aamir Khan), স্ত্রী গৌরী স্প্রাতের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। গৌরীর সঙ্গে আমিরের তৃতীয় বিবাহ এটি।

ছিমছাম আইনি বিয়ে সেরেছেন আমির আর গৌরী, উপস্থিত ছিলেন কেবল তাঁদের পরিবার ও খুব ঘনিষ্ঠ বন্ধুরা। বৃষ্টিভেজা দিনে, সইসাবুদের বিয়ে সারেন আমির উপস্থিত ছিলেন তাঁর ২ প্রাক্তন স্ত্রী ও সন্তানেরাও।

আর এবার শোনা যাচ্ছে, বিয়ের পরে নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যেতে পারেন, আমির এবং গৌরী। বিলাসবহুল মেরিনা অ্যাপার্টমেন্টসে শিফট হতে পারেন আমির এবং গৌরী। মুম্বইয়ের খার-এর ইউনিয়ন পার্কের ভার্গো কো-অপারেটিভ সোসাইটিতে অবস্থিত।

তবে এই অ্যাপার্টমেন্টটি এখনও তৈরি হয়নি, মেরিনা অ্যাপার্টমেন্ট তৈরি হওয়ার কাজ চলছে জোরকদমে। তবে ইতিমধ্যেই এখানে বাসস্থান কেনার জন্য ১০০ কোটি টাকা খরচ করে ফেলেছেন আমির খান।

বর্তমানে পালি হিলসের ‘ভিলনোমোনা’-তে একটি ভাড়া বাড়িতে থাকেন আমির, তার পরিবারের সঙ্গে। আপাতত সেখানেই থাকছেন গৌরী এবং আমির। তবে পরবর্তীতে অন্য অ্যাপার্টমেন্টে চলে যেতে পারেন তাঁরা।

জানা যাচ্ছে, ২০৩০ সাল নাগাদ নতুন অ্যাপার্টমেন্টে শিফট হতে পারেন আমির এবং গৌরী কারণ এখনও এই অ্যাপার্টমেন্টের কাজ অনেকটাই বাকি।

গৌরীর একটি সাত বছরের সন্তান রয়েছে। সেও আপাতত গৌরী এবং আমিরের সঙ্গেই থাকছে। যেহেতু গৌরীর সন্তানের বয়স অনেকটাই কম, তাই সে আপাতত গৌরী এবং আমিরের সঙ্গেই থাকবে।

জানা যাচ্ছে, এই অ্যাপার্টমেন্টেরই একটি অন্য ফ্লোরে থাকবেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁর ও আমিরের সন্তান জুনেইদ। অর্থাৎ বর্তমান ও প্রাক্তন, দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকবেন আমির খান!

তবে আমির কন্যা ইরার বিয়ে হয়ে গিয়েছে। তিনি তাঁর স্বামীর সঙ্গেই থাকেন। অন্যদিকে আমিরের প্রথমা স্ত্রী রীনা আমিরের সঙ্গে থাকেন না। আমিরের প্রথম ছেলেও থাকেন না তাঁদের সঙ্গে।

তবে আপাতত, আমির গৌরী ও তাঁর ৭ বছরের পুত্রের সঙ্গেই রয়েছেন। নতুন বাড়ি তৈরি হয়ে গেলে, সেখানে চলে যাওয়ার কথআ আমির খানের। তবে তারকার তরফ থেকে এখনও কোনও খবরেই সিলমোহর পড়েনি।
Published at : 12 Jul 2026 11:58 PM (IST)