এর পাশাপাশি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয় রাজ্যে কী শিল্পের বিকাশ ঘটবে, এ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই আসবে, এই বিষয়ে আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারি কিছু দিন আগে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলাম, সেখানে তাপস বাবুর সঙ্গে কথা হয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করার জন্য তৈরি হয়ে আছে, আমার সঙ্গেও অনেকে যোগাযোগ করছে তাদেরকে আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি, আমরাও চাই রাজ্যের শিল্প হোক, কলকারখানা তৈরি হোক।”ছবি ও তথ্য: সৌভিক রায়
