Last Updated:
মমতার দলের ভরাডুবির সময়ে সেই ২১ জুলাইয়ের ঠিক আগে তৃণমূল ত্যাগ করলেন ‘বিতর্কিত’ মণীশ গুপ্ত। সংবাদমাধ্যমে এই খবর তিনি নিজেই জানিয়েছেন।
আবির ঘোষাল, কলকাতা: এবার তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চলেছেন মণীশ গুপ্ত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন মণীশ গুপ্ত। সূত্র মারফত খবর, তৃণমূল থেকে শুক্রবারই প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত ইস্তফা দেবেন। মমতাকে পদত্যাগপত্র পাঠাবেন তিনি। সিদ্ধান্ত ঘোষণার পরেই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন মণীশ গুপ্ত। তিনি জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক, জনপ্রিয় নেতা। রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী ৷’’ ইস্তফার সিদ্ধান্ত জানিয়েই মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন প্রাক্তন মন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই অযথা সময় নষ্ট না করে ছেড়েই দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।”
আজ, বৃহস্পতিবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন কোয়েল মল্লিক। তৃণমূলে ভাঙন আগেই শুরু হয়েছিল, আর এবার ২১শে জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্র হল। আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর আগে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর, গত ৯ জুলাই, বিজেপিতে যোগ দিয়ে, রাজ্যসভায় যেতে চলেছেন সুখেনদুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর দু’দিন পর ৯ জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল।
ছাব্বিশের ভোটে তৃণমূলের হতশ্রী ফলাফলের পর দল কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ‘বিদ্রোহ’ করে তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে ভিড়েছেন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ।
Kolkata,West Bengal
