Last Updated:
Koel Mallick: বাংলা সিনেমার অভিনেত্রী এবং বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গেও দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে গত এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের বিধানসভা ভোটে প্রচারেও ছিলেন অভিনেত্রী।
কলকাতা: মমতার হাত ছাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক। রথের দিনেই আচমকা ইস্তফা দিলেন সাংসদ পদ থেকে। বুধবার বিকেল পর্যন্তও রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে শাসকদলের সাংসদ তালিকায় তাঁর নাম দেখা গেলেও বৃহস্পতিবার সকাল হতেই সম্পূর্ণ বদলে গেল গোটা দৃশ্যপট। তারপরেই কোয়েলকে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷
গত ২০ অক্টোবর একেবারে ভিন্ন ধর্মী ছবি স্বার্থপর দিয়ে কামব্যাক করেন কোয়েল। পরিচালক অন্নপূর্ণা বসু ও সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্বার্থপর ছবি দর্শকদের নিরাশ করেনি। কোয়েল মল্লিক ও কৌশিক সেন ভাই-বোন, মূলত তাঁদের আইনি লড়াইয়ের গল্প ছিল এটা৷ তাঁর পোস্টার দিয়ে তাঁকেই বিঁধলেন মহুয়া৷

কোয়েল মল্লিকের ইস্তফার ফলে এবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এবার ১৩ থেকে এসে ঠেকল ৯ তে। বস্তুত আগেই ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সদ্য তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিক। তবে তাঁকে জানানো হয় সশরীরে এসে ইস্তফাপত্র দিতে হবে উপরাষ্ট্রপতির হাতে। সেই মতো সূত্রের খবর রথযাত্রার পূর্ণ তিথিতে আজ, বৃহস্পতিবারই নিজের ইস্তফাপত্র উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে তুলে দেন অভিনেত্রী।
ক’দিন আগে ২১ জুলাই নিয়ে প্রস্তুতি কাজে নদিয়ার কৃষ্ণগঞ্জ গিয়েছিলেন সেখানকার সাংসদ মহুয়া মৈত্র। সেই সময় পুলিশের সামনেই তাঁদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়ার অভিযোগে পদক্ষেপ করেনি পুলিশ, উল্টে মহুয়ার বিরুদ্ধে FIR করা হয়েছে পুলিশের তরফে। অভিযোগ এমনই।
এই ডিম থেরাপি নিয়ে সরব হয়েছিলেন মহুয়া। জানিয়েছিলেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি৷ থানা অভিযোগ না নিলে আদালত এমনকী সুপ্রিম কোর্টেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ৷ অন্যদিকে, অভিযোগ উঠেছিল, মহুয়া বিশেষ এক সম্প্রদায়ের মহিলাদের অপমান করছেন। নদিয়ার হোগলাবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের মধ্যে জোরালো হয়েছে বেসুরো সুর। তৃণমূলের সংসদীয় দলের ভাঙন নিয়ে জল্পনার মধ্যে গত মাসেই শোনা যাচ্ছিল যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কয়েকজন সাংসদ। সেই সময়ই এক এক করে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 17, 2026 12:50 PM IST
