Last Updated:
Drone Attack Biggest News: ইরানের দাবি, আহভাজের কাছে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে। এরই মধ্যে CENTCOM জানিয়েছে, ইরানের সামরিক পরিকাঠামোর বিরুদ্ধে টানা অষ্টম রাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
তেহরান: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি-র দাবি, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) ইরাক সীমান্ত সংলগ্ন খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের কাছে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ধ্বংস করে।
মার্কিন বায়ুসেনার তথ্য অনুযায়ী, MQ-9 একটি দূরনিয়ন্ত্রিত মানববিহীন যুদ্ধবিমান (ড্রোন), যা মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার করা হয়।
এই ঘটনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের সামরিক পরিকাঠামোর বিরুদ্ধে টানা অষ্টম রাতের মতো অভিযান চালানো হয়েছে। হোয়াইট হাউসের অনুমোদনে পরিচালিত এই অভিযানে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
CENTCOM-এর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য সমস্যা তৈরি করে ইরানের সক্ষমতা আরও দুর্বল করে দেওয়া।
অন্যদিকে, শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে CENTCOM। এছাড়া আরও এক সেনা নিখোঁজ রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এই সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে বলে মার্কিন সেনার দাবি।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
