Last Updated:
Madan Mitra on Abhishek Banerjee: ‘আমাকে চমকে-ধমকে লাভ নেই’, অভিষেকের নাম করে কড়া আক্রমণ মদন মিত্রের, সোমবার বড় কিছু প্রকাশের ইঙ্গিত।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট-তৃণমূলের পাশ থেকে সরে যাওয়ার পর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক মদন মিত্রে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিষেককে ‘খুনি’ বলে তকমা দিয়েছেন। এবং একই সঙ্গে হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর গলায়।
অভিষেককে তুমুল আক্রমণ করে মদন মিত্রের দাবি, ‘সোমবার বিধানসভা থেকে দুপুর ৩টেয় লাইভ করব আমি। আপনাদের আমি কিছু শোনাব। যারা বড় বড় কথা বলছে, এই যে দিদিমণি, যুবরাজ, কে দালাল, সবাইকে আমি চিনি। সবাই দালাল, একমাত্র মদন মিত্র ছাড়া সবাই দালাল। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে লড়েছি একমাত্র আমি’।
১৯৯৩ সালের ২১ জুলাই প্রসঙ্গ টেনে এনেছেন মদন মিত্র। বিধায়ক বলেন, ‘সকাল সাড়ে আটটায় ব্রাশ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেন, আজকে এমন কিছু একটা করতে হবে যাতে সারাজীবন মনে রাখে। আমি সেখান থেকে কিছু নির্দেশ দিয়ে বেরিয়ে আসি। তারপরই যা ঘটেছে আপনারা সব জানেন। ১৩ জনের মৃত্যু হয়েছিল।’ এই প্রসঙ্গে বলতে গিয়ে মদন মিত্র রচপাল সিংয়ের কথাও টেনে এনে তাঁর ভূমিকার তুলোধনা করেন। দাবি করেন, তিনি ‘ক্রিমিনাল আইপিএস’।
লাইভে ফের অভিষেকের নাম নিয়ে মদন মিত্র আরও বলেন, ‘অভিষেক আমি ক্রিমিনাল হলে তুমি মার্ডারার। তুমি পয়সা দিয়ে মার্ডার করাও। তোমার ক্রিমিনাল মানসিকতা। সাবধান করে দিচ্ছি আগামী ২১ তারিখ সকালে দুটো মিছিল বেরোবে, একটা মমতা বন্দোপাধ্যায়ের আরেকটি শুভেন্দু অধিকারীর। আমি মমতারও নই, আমি শুভেন্দুরও নই। কিন্তু ওটা চিফ মিনিস্টারের বিধানসভা, ভবানীপুরের বিধায়ক তিনি। ওখানে ঝামেলা হলে কিন্তু গোলাগুলি চলবে সাবধান করে দিলাম।’
Kolkata,West Bengal
Jul 19, 2026 11:25 PM IST
