Last Updated:
CM Suvendu Adhikari on 21 July Martyrs: একুশে জুলাই নিহত-আহতদের পরিবারকে নতুন করে এফআইআর করার সুযোগ, ক্ষতিপূরণের ঘোষণাও শুভেন্দু অধিকারীর।
কলকাতা: একুশে জুলাই মৃতদের পরিবার এবং আহতদের নতুন করে এফআইআর করার সুযোগ দেবে রাজ্য সরকার। এবং এফআইআর করলে ২১ জুলাই কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ চাইলে সরকার তা-ও দেবে। সোমবার বিধানসভায় এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুন অধিকারী।
বিগত তৃণমূল কংগ্রেস সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘যাঁরা মারা গেলেন তাঁদের পরিবারের ক্ষতিপূরণ পাওয়া উচিত। শহিদের মর্যাদা দেওয়া উচিত। কিন্তু আপনারা দিয়েছেন নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা ও আহতদের ১৫ হাজার টাকা। যা ২৫ লক্ষ ও ৫ লক্ষ হত।’
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘ফ্রেশ এফ আই করতে চাইলে করুন, তদন্ত করব। আর আমার ফান্ড থেকে সাহায্য করব। আরও তথ্য প্রকাশ করব, আমফানের ক্যাগ রিপোর্ট। কোভিডের সময়ে মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়ে রিপোর্ট পেশ করব।’
রিপোর্ট তুলে ধরে তাঁর দাবি, ‘মণীশ গুপ্তের নির্দেশই গুলি চলেছিল। পুলিশের গুলিতে মৃত্যুর যথার্থতা প্রমাণিত হয়নি।’ সাক্ষীদের তালিকাও তুলে ধরেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের প্রধান সাক্ষী, তাঁকেই নাকি ডাকেনি কমিশন।
আবীর ঘোষাল
Kolkata,West Bengal
