Last Updated:
আদালতে জামিন পেলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। অসিত মজুমদার বেরিয়ে বললেন, “আমার জীবন আইন আর ভাগ্যের মাঝে ঝুলছে। তবে যাই হোক মমতার সঙ্গে আছি”।
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: আদালতে জামিন পেলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। জামিন পেলেন অসিত মজুমদার, বেরিয়ে বললেন, “আমার জীবন আইন আর ভাগ্যের মাঝে ঝুলছে। তবে যাই হোক মমতার সঙ্গে আছি”। পাঁচ হাজার টাকার বেল বন্ডে তাকে জামিল দেয় চুঁচুড়া আদালত।
চুঁচুড়া হরগৌরীতলার বাসিন্দা জ্যোৎস্না হাজরা অভিযোগে গ্রেফতার হন অসিত। ২০১৩ সালে একটি আবাসন প্ল্যান পাশ করাতে চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি ও বিধায়ক অসিত মজুমদার তাদের পদের অপব্যবহার করে একটি গ্যারেজ বিনামূল্যে দান পত্র করে দিতে বলেন চাঁদু দাস নামে এক ব্যাক্তিকে। না দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তী সময়ে দানপত্র বাতিল করার আবেদন জানালে তাকে আবার খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে চুঁচুড়া কোর্টে একটি মামলা দায়ের করেন অভিযোগকারী। সেই মামলার এখনও চলছে। এর মধ্যে গতকাল চুঁচুড়া থানায় সেই ঘটনায় আরো একটি অভিযোগ জানান অভিযোগকারী।
পুলিশ, ৩০৮(৫),৩১৬(২) ও ৩১৮(৪), ৩(৫) বিএনএস এর ধারায় মামলা রুজু করে অসিত মজুমদারকে গ্রেফতার করে। চুঁচুড়া আদালত তার জামিন মঞ্জুর করেছে। অসিত মজুমদারের আইনজীবী সুভাশিষ চন্দ জানান, আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে মামলায় অসিত মজুমদারকে যুক্ত করা হয়েছিল তা ঠিক না, তাই আদালত জামিন মঞ্জুর করেছে। প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার জন্য কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে হাজির থাকতে পারেননি চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 21, 2026 10:56 PM IST
