কলকাতা : সকাল থেকেই মুখভার আকাশের। আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বেলা বাড়লে বাড়তে পারে দুর্যোগ। আজ দিনভর ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
pecial Bulletin No. 46: Enhanced rainfall activity over the districts of North Bengal. pic.twitter.com/hgfSihqikR
— IMD Kolkata (@ImdKolkata) July 20, 2026
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ২২ জুলাই বুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই পাঁচ জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
উত্তরবঙ্গেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই তিন জেলায়। বাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ।