Last Updated:
OBC Reservation: রাজ্য সরকারের ‘OBC’ সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাই কোর্ট। ৭৪টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দিয়েছে রাজ্য সরকার, এই সিদ্ধান্ত মান্যতা দিল হাই কোর্ট।
রাজ্যের ‘OBC’ সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাই কোর্ট। বিজেপি সরকারের OBC সংরক্ষণ সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্যের সর্বোচ্চ আদালত।
চলতি বছরের ১৮ মে রাজ্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার উপর কোনও অন্তর্বতী স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ৭৪ জনগোষ্ঠী ওবিসি তালিকা থেকে বাদ যাবে।
নতুন সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি, ওবিসি মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করেছে রাজ্য। কাজেই হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ এই মুহূর্তে অস্তিত্বহীন, হাই কোর্টের মূল রায় বহাল। হাই কোর্টের রায়কেই মান্যতা দিয়েছে নতুন রাজ্য সরকার। হাই কোর্টের পর্যবেক্ষণ, ৭৪ জনগোষ্ঠীকে OBC সংরক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে, তবে রাজ্য কখনই বলেনি আর কোনও দিন এই জনগোষ্ঠীর কেউ তালিকায় জায়গা পাবে না।
জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কিশোর দত্তের দাবি, ৭৪ জনগোষ্ঠী বাদ। তাদের চাকরি, পড়াশোনার ক্ষেত্রে প্রভাব পড়বে। হাই কোর্ট তাদের রক্ষাকবচ দিক। কোনও অন্তর্বতী নির্দেশ দিলোনা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এর জেরে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
এর আগে সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি করেছিল শ্রম দফতর। ৭ শতাংশ ওবিসি সংরক্ষণকে সামনে রেখেই রাজ্য সরকারি চাকরিতে নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করেছিল রাজ্য।
১০০টি শূন্যপদের মধ্যে নির্দিষ্ট পয়েন্টে সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করা হয়। গ্রুপ ‘C’ ও ‘D’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ রাখা হয়েছে। PWD প্রার্থীদের জন্য ৪টি রোস্টার পয়েন্ট সংরক্ষিত থাকবে বলে নির্দেশ। OBC সংরক্ষণ ৭ শতাংশ কার্যকর করার কথাও উল্লেখ বিজ্ঞপ্তিতে। যোগ্য Exempted Category প্রার্থী না মিললে সাধারণ নিয়মে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ২৭ জানুয়ারির আগের সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করে রাজ্য।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
