সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। গতকাল রাতে ভবানীপুর থেকে গ্রেফতার করা হয় দুই তরুণীকে। ধৃতদের থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। অভিযুক্তরা কবে ভারতে এসেছে? ওই মাদক কোথা থেকে আনা হয়েছে? কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছিল? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রথমে ২ তরুণীকে আটক করা হয়। তারপর গ্রেফতার করা হয় তাঁদের। এদের সঙ্গে কোনও মাদক চক্রের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ২ তরুণী কোথাও এই বিপুল পরিমাণ মাদক পৌঁছে দেওয়ার কাজ করছিলেন কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।
কলকাতা পুলিশের STF- এর কাছে গোপন সূত্রে খবর ছিল, ভবানীপুরের একটি ঠিকানায় ২ তরুণী রয়েছেন যাঁদের কাছে প্রচুর পরিমাণে মাদক মজুত রয়েছে। সেই মতোই অভিযান চালায় কলকাতা পুলিশের STF. পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই তরুণীই তাইল্যান্ডের নাগরিক। কিছুদিন আগে তাঁরা কলকাতায় এসেছিলেন। এই দুই তরুণীর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ মাদক। আপাতত এই দুই তরুণীর থেকে পাওয়া পাসপোর্ট, ভিসা সব খতিয়ে দেখছে পুলিশ। সেগুলি বৈধ কিনা তা যাচাই করা হচ্ছে। কতদিন আগে এই ২ তরুণী ভারতে এসেছেন, তাঁদের কাছে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে কীভাবে এল, তাঁরা কি শুধুই মাদক ক্যারিয়ার নাকি এই মাদক পাচারের ছক ছিল তাঁদের, সবই খতিয়ে দেখা হচ্ছে।
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগরে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, জালে মহিলা পাচারকারী
উত্তর ২৪ পরগনার অশোকনগরে বড়সড় আন্তঃরাজ্য অস্ত্র-পাচার চক্রের হদিশ পেল CID ও অশোকনগর থানার পুলিশ। ধৃতের ব্যাগ থেকে বাজেয়াপ্ত করা হল কাঁড়ি কাঁড়ি ম্যাগাজিন, পিস্তল থেকে ২০০ রাউন্ড তাজা কার্তুজ। বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার ! হাবড়া-নৈহাটি রোডের কাছে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী। ধৃতের থেকে উদ্ধার ২০০ রাউন্ড কার্তুজ। অভিযুক্ত পূজা বিশ্বাস বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এরাজ্যে ব্যবসা করছিল, দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধৃত মহিলা বিহার থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কম দামে কিনে এ রাজ্যে এনে চড়া দামে বেআইনি ব্যবসা চালাতেন। তদন্তকারীদের আরও দাবি, আইনশৃঙ্খলার নজরদারি এড়াতে এবং পুলিশের চোখে ধুলো দিতে এই পাচারচক্রে মূলত মহিলাদেরই ঢাল হিসেবে ব্যবহার করা হতো। মহিলাদের মাধ্যমে এই অস্ত্র পাচারের একটি বড়সড় চক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।