Last Updated:
স্বাস্থ্য দফতরের দাবি, বর্তমানে রাজ্যের সংক্রমণের ঘটনাগুলি বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কোনও ক্লাস্টার সংক্রমণের ইঙ্গিত মেলেনি।
বিশাখাপত্তনম: দেশে ফিরছে আতঙ্ক! অন্ধ্রপ্রদেশে ফের বাড়তে শুরু করেছে কোভিড-১৯ সংক্রমণ। মঙ্গলবার রাজ্যে নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন আক্রান্তদের কেউই কোনও নির্দিষ্ট ক্লাস্টারের সঙ্গে যুক্ত নন। বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে এই সংক্রমণের ঘটনা সামনে এসেছে।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মোট ২৬ জন আক্রান্তের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন, ৯ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবারের ৭টি নতুন সংক্রমণের মধ্যে গুন্টুর জেলা থেকে ৪ জন, পূর্ব গোদাবরী থেকে ২ জন এবং বাপাতলা জেলা থেকে ১ জন আক্রান্তের খবর মিলেছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কড়াপা জেলায় সর্বাধিক ৮টি সংক্রমণ নথিভুক্ত হয়েছে। এরপর রয়েছে গুন্টুর (৬), পূর্ব গোদাবরী (৩) এবং কাকিনাড়া ও বাপাতলা (২টি করে)। এছাড়া বিশাখাপত্তনম, এলুরু, শ্রী পট্টি শ্রীরামুলু নেল্লোর, এনটিআর এবং পার্বতীপুরম মান্যম জেলায় একটি করে সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, কোভিড-১৯ হল SARS-CoV-2 ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। অধিকাংশ আক্রান্তই মৃদু বা মাঝারি উপসর্গ নিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা ক্যানসারের মতো অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে গুরুতর সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
