লন্ডন: তাঁকে বলা হয় আইপিলের (IPL) জনক। তিনিই উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন এই টুর্নামেন্ট। পরে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগে পরিণত হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান সেই ললিত মোদি (Lalit Modi) আইনি লড়াইয়ে পেলেন বড় স্বস্তি। তাঁর ভারতে ফেরায় আর কোনও বাধা রইল না।
ললিত মোদি অবশেষে আইনি বাধা পেরিয়ে দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন। সম্ভবত এই বছর ভারতেই দীপাবলি উদযাপন করতে পারবেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন ললিত মোদি। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইপিএল ২০০৯-এ বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ললিত মোদির বিরুদ্ধে ইডি কোটি কোটি টাকা জরিমানা করেছিল। তবে আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি ললিতের পক্ষে রায় দিয়েছে।
ললিত মোদি সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে লিখেছেন, “হ্যাঁ, আমি অবশেষে আমার দেশে ফেরার অপেক্ষায় আছি। আশা করি ভারতে দারুণভাবে দীপাবলি উদযাপন করব। ২০১০ সালের ১২ মে ভারত ছাড়ার পর পুরনো বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সত্যমেব জয়তে।”
STORY | Lalit Modi plans India return after tribunal relief in IPL 2009 FEMA case
Former IPL chairman Lalit Modi on Wednesday said he plans to visit India later this year or early next year after receiving major legal relief from the Appellate Tribunal in the long-running 2009… pic.twitter.com/bNwnZA3zYk
— Press Trust of India (@PTI_News) July 22, 2026
ললিত মোদি ২০১০ সালের মে মাসে ভারত ছেড়েছিলেন এবং বর্তমানে লন্ডনে বসবাস করছেন। ললিত মোদি বলেছেন যে তাঁর বাসস্থান এখন লন্ডনই থাকবে, তবে তিনি দেড় দশক পর ভারতে ফিরে আসার জন্য খুব উৎসাহিত। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ললিত মোদি জানিয়েছিলেন যে, আইনি পদক্ষেপের কারণে নয়, বরং দাউদ ইব্রাহিমের কাছ থেকে প্রাণনাশের হুমকির কারণে তিনি ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আসলে আপিল ট্রাইব্যুনাল ললিত মোদিকে স্বস্তি দিয়ে ইডির বেশিরভাগ সিদ্ধান্ত এবং জরিমানা বাতিল করে দিয়েছে। ললিত মোদি বলেছিলেন যে, গত ১৬ বছর ধরে তিনি যে কথা বারবার বলছিলেন, তাতে এখন আদালতের সিলমোহর পড়েছে।
আরও পড়ুন: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন…