বাঁকুড়া এসবিএসটিসি বাস ডিপো থেকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশে মোট ২৫টি বাস ছাড়ে। ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে এই বাসগুলি যাত্রা শুরু করে। কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটি সেন্টার, মালদা, রায়গঞ্জ, চিত্তরঞ্জন, কবিলপুর, লালগোলা ও শিলিগুড়ির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালানো হয়। প্রতিদিন বহু মানুষ এই বাসে যাতায়াত করেন।
