Last Updated:
Kunal Ghosh Update: আবার তৃণমূলের দুই শিবির নিয়ে সমস্যা হল। স্পিকার রথীন্দ্র বসু আজ মধ্যস্থতা করেন। শোভনদেব চ্যাটার্জি হাত তুলে দৃষ্টি আকর্ষণ করেন অধ্যক্ষের। অধ্যক্ষ জানান, গতকালের বিষয়ে কথা হবে না। গতকাল যা ঘটেছে তা কলঙ্কজনক অধ্যায়। কুণাল ঘোষ বলে ওঠেন, ‘‘আমি ৯০ সাল থেকে এই হাউজে আসি রিপোর্টার হিসেবে।’’
কলকাতা: বুধবারের ঘটনায় কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন রাজ্যে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ৷ বিধানসভায় নোটিস পড়ে শোনালেন মন্ত্রী৷ মনে করিয়ে দিলেন, ‘‘আপনারা সতীর্থ…’’৷ এদিন নোটিস পড়ে শোনানো পড়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের উদ্দেশে বক্তব্য রাখেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও৷ বলেন, ‘‘আমি প্রথমেই বলি আপনার চেয়ারকে অসম্মান করিনি। আপনার যদি মনে হয়, আমি অসম্মান করেছি চেয়ারকে। তাহলে আমি দুঃখিত।’’
তৃণমূল বিধায়কের বক্তব্য, ‘‘আমিও এখানে নির্বাচিত হয়ে এসেছি। আমিও বলতে চাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমরা ঘর চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে দেখতে বলেন।’’
কুণাল ঘোষ বলেন, ‘‘আমরা বলার সময় চাই। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে সেটাও দেখতে বলেন। শোভনদেব চ্যাটার্জি আমাদের বিরোধী দলনেতা৷ আমাদের নাম পাঠান আখরুজ্জামানকে। ওনার সাথে আমার ব্যক্তিগত সমস্যা নেই। আমার প্রতীকী প্রতিবাদ, আমি করেছি। আপনাকে অসম্মান করিনি। এখন আমার ওপর অপব্যাখ্যা করে চাপিয়ে দিলে হবে না৷’’
পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘‘আপনারা সতীর্থ। আপনাদের সমস্যা আপনাদের দূর করতে হবে। বিরোধী চিফ হুইপ যে তালিকা দেন, সেটাই সদনে দেন। আপনারা আপনাদের কথা বলুন।’’ অধ্যক্ষ জানান, আপাতত বিষয়টি খতিয়ে দেখা হবে।
কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ ছিল, কালীঘাটপন্থী বিধায়কেরা বিধানসভার অধিবেশনে বলার সুযোগ পাচ্ছেন না৷ ঋতব্রতপন্থীদের বিধানসভায় বিরোধী হিসাবে মান্যতা দিয়েছে৷ বিরোধী দলনেতা হিসাবে মান্যতা পেয়েছেন ঋতব্রত, চিফ হুইপ আখরুজ্জামান৷ কুণাল ঘোষের অভিযোগ ছিল, বক্তা তালিকায় নাম দিলেও চিফ হুইপ বার বার তাঁদের নাম বক্তা তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছেন৷
কুণাল ঘোষ সরে না আসায় ওয়েলে নেমে আসেন বিজেপি পরিষদীয়মন্ত্রী শঙ্কর ঘোষ এবং উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। কুণালকে নিজের আসনে গিয়ে বসার অনুরোধ করেন স্পিকার রথীন্দ্র বসুও। তার পরেও কুণাল সরেননি। অবশেষে মার্শাল ডেকে তাঁকে বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়৷
