জিৎ-এর এমন ৯টি সম্পূর্ণ আলাদা লুক তৈরি করে খুবই খুশি বিশিষ্ট মেকআপ শিল্পী সোমনাথ৷ তাঁর কথায় , “প্রতিটি চরিত্র অনন্ত সিংহের জীবনের ভিন্ন এক অধ্যায়কে তুলে ধরে, তার জন্য প্রয়োজন ছিল বিস্তর গবেষণা, অসংখ্য লুক টেস্ট এবং গোটা দলের অক্লান্ত পরিশ্রম। প্রতিটি লুককে আলাদা গল্প বলতে হয়েছে, আবার একই সঙ্গে চরিত্রের বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যও বজায় রাখতে হয়েছে। এই অসাধারণ ছবির অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
