Last Updated:
Shefali Jariwala Parag Tyagi: ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু নাড়িয়ে দিয়েছিল টিনসেল টাউনকে৷ মাত্র ৪২ বছর বয়সে তিনি এই পৃথিবীকে চিরবিদায় জানিয়ে না ফেরার দেশে চলে যান শেফালি। স্ত্রীর মৃত্যুর পর সবচেয়ে প্রিয় অমলম্বনটুকুকেও হারালেন পরাগ।
মুম্বই: ‘কাঁটা লাগা’ গানটির মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পাওয়া অভিনেত্রী শেফালি জারিওয়ালের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। এখন তার স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী আবারও শোকের পাহাড়ে ভাসলেন। স্ত্রী শেফালির অকাল মৃত্যুর পর এক বছরের মধ্যেই পরাগ আরও একটি বড় ধাক্কা খেলেন। শেফালির পর, তার পরিবারের আরেক সদস্য, যিনি ছিলেন পরাগের সবচেয়ে বড় অবলম্বন, সেও তাকে চিরতরে ছেড়ে চলে গেছে। প্রিয়জনকে হারিয়ে পরাগ এখন পুরোপুরি বিধ্বস্ত।
পরাগ ত্যাগী নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন যে তিনি তাঁর জীবনে আরও একটি অবলম্বন হারিয়েছেন। তিনি বলেন, “তোমরা দু’জনই আমার জীবনের সবচেয়ে প্রিয় অবলম্বন ছিলে। আমি এখন আর থাকতে পারছি না। পরলোকে তোমাদের দু’জনের সঙ্গে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”
সেই সিম্বাই আর নেই। শেফালি জারিওয়ালা ২০২৫ সালের ২৭ জুন শেষ নিঃশ্বাস করেন। তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হল। ঠিক এক বছর পর, তাঁর প্রিয় সিম্বাও মারা গেছে। এই ভিডিওটির সঙ্গে পরাগ একটি আবেগঘন ক্যাপশনও লিখেছেন, যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের চোখে জল এনে দিচ্ছে। তিনি বলেছেন, “এখন মা একা নয়। সিম্বা তার মায়ের সঙ্গে খুব খুশি হবে। তোমরা দু’জনই ছিলে আমার জীবন। অন্য জগতে তোমাদের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” উল্লেখ্য, শেফালি ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিত ছিলেন। এই মিউজিক ভিডিওটির জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান শেফালি। এছাড়াও তিনি ‘বিগ বস ১৩’, ‘নাচ বালিয়ে’-সহ অনেক টিভি রিয়্যালিটি শো এবং চলচ্চিত্রের অংশ ছিলেন।
Kolkata,West Bengal
