*বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদন প্রথম ‘জনকল্যাণ শিবির’-এ করতে পারেননি অনেকেই, ফলে নতুন যারা আবেদনের কথা ভাবছেন তাঁরা বেশ চিন্তায় রয়েছেন। কিন্তু না, চিন্তার কারণ নেই, আগামীতে যে শিবির হবে সেখানে আবেদনপত্র পাবেন উপভোক্তারা। অর্থাৎ নতুন করে যারা আবেদন করতে চান, তারা নতুন ‘জনকল্যাণ শিবির’ থেকে আবেদনের জন্য ফর্ম পাবেন, সেই ফর্ম ফিলআপ করে জমা দিতে পারবেন।
