Last Updated:
Self Employment Training Course: ধুলোগড় আম্বুজা ফাউন্ডেশনের ‘সেডি’ কেন্দ্র থেকে মাত্র ৩ মাসের প্রশিক্ষণ নিয়ে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জনের সুযোগ পাচ্ছেন হাওড়ার যুবসমাজ। অষ্টম শ্রেণি পাশেই আধুনিক সেলাই, কম্পিউটার ও সফট স্কিল শিখে স্বনির্ভর হওয়ার বিষয়ে জানুন।
হাওড়া, রাকেশ মাইতি: বর্তমান বাজারে আধুনিক পোশাক তৈরির উপযোগী প্রশিক্ষণ দিয়ে জেলার যুবসমাজকে স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘সেডি’ (SEDI)। জেলায় ব্যাঙের ছাতার মতো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলেও, অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কৌশলের দিক থেকে এই কেন্দ্রটি সত্যিই অনুপম। এখানে অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে বাস্তবসম্মত পরিবেশে প্রশিক্ষণ নিয়ে অল্প কয়েক মাসের মধ্যেই পুরুষ, মহিলা ও শিশুদের পোশাক তৈরিতে স্বাবলম্বী হয়ে উঠছেন প্রশিক্ষণার্থীরা। সঠিকভাবে কাজ শেখার ফলে কর্মক্ষেত্রেও অন্যান্য সেলাই বা পোশাক তৈরি কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
এখানে প্রতিদিন থেকে সকালে টানা কয়েক ঘণ্টা ক্লাস চলে। থিওরি, প্র্যাক্টিক্যাল সেলাই, কাটিং এবং মডেল প্রেজেন্টেশনের পাশাপাশি বেসিক কম্পিউটার ও সফট স্কিলের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ডিজিটাল মেশিনে প্রশিক্ষণ নেওয়ার ফলে তরুণ-তরুণীরা কর্মক্ষেত্রের জন্য আরও বেশি উপযোগী হয়ে উঠছেন। গত কয়েক বছরে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শত শত নারী-পুরুষ মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করছেন। উচ্চ আকাঙ্ক্ষা থাকলে উপার্জনের সুযোগ আরও বেশি।
শিক্ষার্থীরা চাইলে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন, বিভিন্ন নামী পোশাক প্রস্তুতকারী কোম্পানিতে চাকরি নিতে পারেন। ফলে অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য এটি হাওড়া জেলার যুবক-যুবতীদের কাছে একটি সুবর্ণ সুযোগ। এই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সময় উপযোগী এবং আধুনিক পদ্ধতি মেনে। যে কারণে এই শিবির থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা কাজের দিক থেকে অনেক বেশি পরিণত হয়ে ওঠে। সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বেসিক কম্পিউটার সফট স্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে, যোগাযোগ ৭৯৮০৭২০৮৬৮ অথবা ৯৭৪৮৪০৭৯০০ নম্বরে।
Haora (Howrah),Haora,West Bengal