Last Updated:
Annapurna Yojana Name List:
কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনা আওতায় আসার কথা না।” এই নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
কাদের বাদ দিতে বললেন মুখ্যমন্ত্রী?
শুভেন্দু অধিকারী বলেন, “পারিবারিক আয় ১ লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে।
তালিকা প্রস্তুতির নির্দেশ:
কী কী ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। যাতে বৈধ প্রাপকরাই শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পান সেদিকে লক্ষ্য রাখা নিয়ে শুরু থেকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আগেই শুভেন্দু অধিকারী তাঁর ঘোষণায় বলেন, “খেয়াল রাখা হবে যাতে ১ জনও যোগ্য প্রাপক বাদ না যান আবার কোনও অযোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা অন্যায় ভাবে না পান।”
প্রশাসনিকস্তরে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ
শনিবার পরিষদীয় বৈঠকের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের কটাক্ষ ও অভিযোগ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই জনকল্যাণমুখী প্রকল্পটিকে ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তবে বিরোধীদের অপপ্রচারের পাশাপাশি প্রকল্পের বাস্তব রূপায়ণে প্রশাসনিকস্তরে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ ও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বেশ কিছু ভুয়ো নাম রয়ে গিয়েছে তালিকায়।” সেগুলি নিয়ে আধিকারিকদের উপর ভরসা না করে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
অগাস্ট মাস আসতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। হাজার হাজার মহিলা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্নপূর্ণা যোজনার অধীনে ৩,০০০ টাকার তৃতীয় কিস্তির টাকা হাতে পেতে। পরবর্তী কিস্তির অন্তর্ভুক্ত বা বাদ পড়া ব্যক্তিরা কারা হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা বাড়ার মধ্যেই রাজ্য সরকারের তরফে খোদ মুখ্যমন্ত্রীর এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। আজ পরিষদীয় ডলার বৈঠকে ফের স্পষ্ট ভাবে তাঁর বার্তায় শুভেন্দু জানিয়ে দিলেন, শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী যাঁদের আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে, এমন উপভোক্তারাই এই আর্থিক সহায়তা পাবেন।
Kolkata,West Bengal
