Last Updated:
Abhishek Banerjee: তবে অন্তর্বতী রক্ষাকবচের মেয়াদ বাড়ান বিচারপতি সৌগত ভট্টাচার্য। শর্তসাপেক্ষে পূজোর আগে ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ পান অভিষেক। অগস্টে ছিল এই মামলার পরবর্তী শুনানি।
কলকাতা: এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দোপাধ্যায়। ডিজে মন্তব্য মামলার নির্দেশকে চ্যালেঞ্জ অভিষেকের। গত ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতে আবেদন তৃণমূল সাংসদের। মূলত, বিদেশযাত্রা অনুমতি চেয়ে করা আবেদনের ওপর হাইকোর্ট একক বেঞ্চের করা পর্যবেক্ষণ ও নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে বলে সূত্রের খবর। ৩ অগাস্ট সুপ্রিম কোর্টে শুনানি সম্ভাবনা।
ওইদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘‘যদি এমন কোনও চক্ষু-সংক্রান্ত গুরুতর চিকিৎসাজনিত সমস্যা থাকে, যার চিকিৎসা কলকাতার কোনও হাসপাতাল বা বিশেষ চক্ষু প্রতিষ্ঠান করতে অপারগ হয়। তবে প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যান। সেখানে পরীক্ষা করে রিপোর্ট আনুন। যদি বিশেষজ্ঞ চিকিৎসক মত দেন যে, এই রোগের চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো ছাড়া অন্য কোনও কার্যকর উপায় নেই, তবে তা চিকিৎসা-সংক্রান্ত মতামত হিসাবে গুরুত্বপূর্ণ হবে।’’
বিচারপতির মত ছিল, ‘‘তিনি হয়ত গত ২০ বছর ধরে চিকিৎসা করছেন। কিন্তু আদালত বর্তমান পরিস্থিতির ভিত্তিতেই বিষয়টি বিবেচনা করবে। যদি প্রমাণ হয় যে, কলকাতায় এই চিকিৎসা সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা অপরিহার্য, তবে আদালত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তাই প্রথম পদক্ষেপ হল এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যোগাযোগ করে পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় মেডিক্যাল মতামত সংগ্রহ করা। এরপর সেই নথি আদালতের সামনে নিয়ে এলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি মেডিকেল কাউন্সিলের সিনিয়র কাউন্সিল ছিলাম। ফলে বিষয়টি অন্য বেঞ্চের তুলনায় এখানে বললে সমস্যা হতে পারে। ’’
এদিন শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তদন্তে সহযোগিতা করেছি। আমাদের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক। ভয়েস স্যাম্পেল দেওয়া হয়েছে। চিকিৎসা করতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।” বিচারপতি স্পষ্ট করে দেন, তদন্ত এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে তাঁকে বিদেশযাত্রায় অনুমতি দেওয়া যাবে না।
New Delhi,Delhi
