Last Updated:
নিটের সফল ১০০ পড়ুয়াকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। প্রথমে প্রশ্নপত্র ফাঁসের জেরে পুনরায় পরীক্ষা নেওয়া হয়, তাতে সফল ১০০ জনকে আজ সংবর্ধনা দেয় সরকার।
নিটের সফল ১০০ পড়ুয়াকে মঙ্গলবার সংবর্ধনা দিল রাজ্য সরকার। নিট নিয়ে বিতর্ক নাড়া দিয়েছিল গোটা দেশে। পুনরায় পরীক্ষা নেওয়া হয়, তাতে সফল ১০০ জনকে আজ সংবর্ধনা দেয় সরকার, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং উচ্চ শিক্ষামন্ত্রী।
রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আপনাদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাংলার ১০০ জন কৃতি পড়ুয়াকে দেখতে চেয়েছিলেন। নিজের কথা না ভেবে যে সমাজ, রাষ্ট্র আছে তার কথা ভাববেন। দেখবেন সঠিক পথে থাকবেন”।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। তিনি বলেন, “চিকিৎসক এর প্রথম যেটা আছে সেটা হচ্ছে সততা। কেউ কোনো চিকিৎসক সব জানে না। যখন জানবেন না তখন সতীর্থ কে পাশ করে দিতে হবে। আমিও ১৯৮৭ সালে ছোট ছিলাম। আমার ১১ রাঙ্ক হয়েছিল বলে মেডিকেল কলেজ এ গেছিলাম। রুগী একটা জিনিস চায়না সেটা হচ্ছে ওদ্ধত্য। একটা ভালোবাসার সঙ্গে, মানবিক ভাবে যদি দেখে দিতে পারি। ভালো বাসার সঙ্গে চিকিৎসা করবেন। ভালো চিকিৎসা করলে অর্থ আপনার পিছনে ছুটবে”।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজ কে আমরা প্রথম ১০০ topper কে আমন্ত্রণ করেছিলাম। সকলেই প্রায় এসেছেন। এই নিট পরীক্ষা জাতীয় পরীক্ষা।এটাতে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মধ্যে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়।বর্তমান সরকার রাজ্যে সরকারী ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এর জন্য অঙ্গীকার বদ্ধ। আমরা এমন পরিবেশ তৈরী করব যাতে নিট এ সফল হওয়া পড়ুয়ারা এখানে চিকিৎসা করাতে পারেন। আয়ুষ্মান ভারতে আমরা যুক্ত হয়েছি। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার দিয়ে আরও আসন বৃদ্ধি করা। আরও ৪ টি মেডিকেল কলেজ করার পরিকল্পনা করেছি, বাজেটে ঘোষণা করেছি। উত্তরবঙ্গে এইমস করার পরিকল্পনা করেছি। আদানি গ্রুপ নিউটাউনে ২০০০ শয্যার হাসপাতাল করবে। আমরা জমি দিয়েছি, চুক্তি হয়েছে। ১০০০ বেড দরিদ্র দের জন্য সংরক্ষিত থাকবে। এসএসকেএমে আইসিইই বেড বাড়ানো-সহ আরও বিভিন্ন হাসপাটালে বেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আগামী দিনের চিকিৎসক আশা করি ভারতবর্ষকে ভালোবাসবেন। শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায় সেটাও আপনারা অঙ্গীকার বদ্ধ থাকবেন”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
