Last Updated:
‘বন্দে মাতরম’-কে অপমান করাকে দণ্ডনীয় অপরাধ করতে সংসদে পাস হয়েছে The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026। জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার দাবি করেছে কেন্দ্র।
নয়াদিল্লি: ‘বন্দে মাতরম’-কে অপমান করাকে দণ্ডনীয় অপরাধ করার লক্ষ্যে The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে। লোকসভায় হইচইয়ের মধ্যেই বিলটি গৃহীত হয়।
কেন্দ্রের দাবি, এই সংশোধনের মাধ্যমে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়া হবে ‘বন্দে মাতরম’-কে। বিল অনুযায়ী, জাতীয় গানকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা অসম্মানজনক আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিলের উপর সংক্ষিপ্ত আলোচনার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই কংগ্রেসের সমালোচনা করে বলেন, ৭৬ বছর ক্ষমতায় থেকেও তারা ‘বন্দে মাতরম’-কে যথাযথ মর্যাদা দেয়নি। তাঁর অভিযোগ, তুষ্টিকরণের রাজনীতির কারণে জাতীয় গান তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ‘বন্দে মাতরম’-কে তার প্রাপ্য সম্মান দিচ্ছে। বক্তব্যের শেষে তিনি বলেন, “এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়তে হলে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ ছয়টি স্তবককেই সম্মান জানাতে হবে,” এরপর ‘বন্দে মাতরম’ ধ্বনি দিয়ে বক্তব্য শেষ করেন।বর্তমান The Prevention of Insults to National Honour Act-এ জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাওয়ায় ইচ্ছাকৃত বাধা দেওয়া বা গানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। নতুন সংশোধনীতে সেই আইনের আওতায় জাতীয় গান ‘বন্দে মাতরম’-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
