কীভাবে করের হিসেব করা হবে?
সম্পত্তির আগের মালিক যতদিন সম্পত্তিটি নিজের কাছে রেখেছিলেন, সেই সময়কালও বর্তমান মালিকের Holding Period-এর সঙ্গে যোগ করা হয়।
এর মাধ্যমে নির্ধারণ করা হয়, বিক্রির লাভের উপর Long-Term Capital Gain (LTCG) নাকি Short-Term Capital Gain (STCG) কর প্রযোজ্য হবে।
সাধারণত পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে Long-Term Capital Gain Tax-ই প্রযোজ্য হয়।
যদি সম্পত্তিটি ২৩ জুলাই, ২০২৪-এর আগে কেনা হয়ে থাকে, তাহলে লাভের উপর ২০% হারে কর দিতে হবে এবং Indexation-এর সুবিধাও পাওয়া যাবে।
আর যদি সম্পত্তিটি ২৩ জুলাই, ২০২৪-এর পরে কেনা হয়ে থাকে, তাহলে ১২.৫% হারে কর দিতে হবে। তবে এই ক্ষেত্রে Indexation-এর সুবিধা মিলবে না।
