৬০ বছর বয়সে কীভাবে টাকা পাবেন?
NPS-এর নিয়ম অনুযায়ী, ৬০ বছর পূর্ণ হলে পুরো টাকা একসঙ্গে তোলা যায় না।
যদি ম্যাচিউরিটির সময় তহবিলের পরিমাণ ১,১৩,০২,৪৪০ টাকা হয়, তাহলে—
৬০%, অর্থাৎ প্রায় ৬৭,৮১,৪৬৪ টাকা এককালীন তোলা যাবে।
বাকি ৪০%, অর্থাৎ প্রায় ৪৫,২০,৯৭৬ টাকা দিয়ে অ্যানুইটি (Annuity) কিনতে হবে।
এই অ্যানুইটির ভিত্তিতেই অবসরের পর প্রতি মাসে পেনশন পাওয়া যায়।
যদি অ্যানুইটিতে বছরে প্রায় ৬% রিটার্ন পাওয়া যায়, তাহলে মাসিক পেনশন হতে পারে আনুমানিক ২২,০০০ থেকে ২৬,০০০ টাকা। তবে প্রকৃত পেনশনের পরিমাণ নির্ভর করবে নির্বাচিত অ্যানুইটি প্ল্যান এবং সেই সময়ের সুদের হারের উপর।
