প্রতি মাসের শুরুতেই LPG গ্যাস সিলিন্ডারের দাম ও নিয়মে কিছু না কিছু পরিবর্তন হয়। এবারও গ্যাস সংস্থা এবং কেন্দ্র সরকার LPG গ্রাহকদের জন্য একাধিক নতুন আপডেট কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে e-KYC, নতুন গ্যাস সংযোগ, ভর্তুকি, গ্যাস বুকিং, ডেলিভারি এবং পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)-সংক্রান্ত নতুন নিয়ম।
আপনি যদি বাড়িতে LPG সিলিন্ডার বা PNG ব্যবহার করেন, তাহলে এই পরিবর্তনগুলি জানা অত্যন্ত জরুরি। কারণ, কিছু নিয়ম না মানলে গ্যাস বুকিং বা ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। আবার কিছু পরিবর্তনের ফলে গ্রাহকরা আগের তুলনায় আরও বেশি সুবিধাও পাবেন।
