ইরান সঙ্কটের আবহে মাসের প্রথম দিনেই দেশের মানুষ পেল বড় স্বস্তির খবর। মূল্যবৃদ্ধির চাপে কিছুটা হলেও স্বস্তি মিলেছে, কারণ দিল্লি থেকে কলকাতা ও পাটনা পর্যন্ত ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমানো হয়েছে। নতুন দাম ১ অগাস্ট থেকেই কার্যকর হয়েছে। তবে ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
সংবাদ সংস্থা ANI-র তথ্য অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমেছে। অন্যদিকে, দিল্লিতে দাম কমেছে ২০২ টাকা। এই মূল্যছাড়ের পর কলকাতায় ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২,৮৭২.৫০ টাকা। আর দিল্লিতে নতুন দাম ২,৭২৮ টাকা, যেখানে আগে এর দাম ছিল ২,৯৩০ টাকা।
