Last Updated:
India Silk Market: কেজি প্রতি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা! অত্যাধুনিক টেন্ট ও ঘাই রিলিং মেশিনের ম্যাজিকে বদলে যাচ্ছে মালদহের সাত হাজার রেশম শিল্পীর ভাগ্য। চিনকে টেক্কা দিতে বাংলা কীভাবে হয়ে উঠছে দেশের প্রধান ‘সিল্ক রুট’?
মালদহ, জিএম মোমিন: দেশের অন্যতম রেশম উৎপাদন কেন্দ্র মালদহকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকারের কেন্দ্রীয় রেশম বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘আমার রেশম আমার অভিমান-২.০’ শীর্ষক হিতধারক পরামর্শ বৈঠক ও কর্মশালা। মালদহ রেশম চাষ দফতরে আয়োজিত এই কর্মসূচিতে জেলার রেশম চাষি, সুতো প্রস্তুতকারক, শিল্পী ও ব্যবসায়ীরা অংশ নেন। মূল উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, উৎপাদনের মান উন্নত করা এবং বাজার সম্প্রসারণের পথ সুগম করা।
কর্ণাটকের কোলার জেলার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রেশম উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত মালদহ। জেলায় প্রায় ২২ হাজার একর জমিতে তুঁত চাষ হয়। সেই তুঁত পাতার উপর নির্ভর করেই বাইভোল্টাইন ও নিস্তারি জাতের রেশম গুটি উৎপাদন করা হয়। পরে অত্যাধুনিক মাল্টি অ্যান্ড টেন্ট মেশিন ও ঘাই রিলিং প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের রেশম সুতো তৈরি হয়। এই শিল্পের সঙ্গে জেলার সাত হাজারেরও বেশি মানুষ প্রত্যক্ষভাবে যুক্ত। জেলা রেশম চাষ আধিকারিক সুরজিৎ চৌধুরী জানান, “উৎপাদন বৃদ্ধি এবং নতুন এলাকায় রেশম চাষের প্রসারের লক্ষ্যে কৃষক ও শিল্পীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি সহায়তায় বহু উৎপাদককে উন্নত যন্ত্রপাতিও প্রদান করা হয়েছে, যার ফলে সুতোর মান ও উৎপাদন দুটোই বেড়েছে।”
Maldah,West Bengal
Aug 03, 2026 10:04 AM IST
India Silk Market: চিনের ‘রেশম একাধিপত্য’ চুরমার করবে বাংলা! আন্তর্জাতিক বাজারের দখল নিতে মালদহে মেগা মাস্টারপ্ল্যান, চাষিদের পকেটে এবার ডলারের বৃষ্টি?