Last Updated:
কঙ্গনা এবার একটি ভিডিও পোস্ট করে জানাতে চেয়েছেন যে তিনি একজন জাগরিত হিন্দু হিসেবে ধর্মান্তর হতে চান৷ কেন এমন সিদ্ধান্ত, তার বিষয় যুক্তি দিয়েছেন তিনি৷
মুম্বই: বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত নিজের মনের কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁর সিনেমার প্রচার বা পার্টিতে নাচ-গানের পুরনো ভিডিও খুঁজে বের করে তাঁর উদ্দেশ্যে পোস্ট করেছেন৷ এবার তাঁদের উদ্দেশ্যে জবাব দিয়েছেন তিনি। তিনি বলেছেন, নিজের বিশ্বাস পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে, কঙ্গনা নিজেকে একজন “শৃঙ্খলাবদ্ধ” হিন্দু হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি আরও বলেন, মানুষ যেমন যে কোনও ধর্ম বা মতাদর্শ গ্রহণ করতে স্বাধীন, তেমনি তাঁরও নিজের পথ বেছে নেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। অভিনেত্রী আরও বলেছেন যে তিনি ‘সংঘী’ হতে চান এবং তার যুক্তি হল, অন্যদের ক্ষেত্রে একই ধরনের পরিবর্তনকে মেনে নিলে তাঁর এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা উচিত নয়।
কঙ্গনা রানাউত যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রির কিছু বোন, এবং প্রকৃতপক্ষে, আরও অনেক হিন্দু বোন ও কন্যার ধর্ম বা রাজনীতি—কোনও বিষয়েই কোনও আদর্শ নেই। কিন্তু যেইমাত্র সম্পর্ক, বিয়ে, বন্ধুত্বের প্রসঙ্গ আসে, তারা কট্টর বামপন্থী হয়ে ওঠে। ঠিক আছে, আমাদের যে কোনও কিছু বলার অধিকার আছে। কিন্তু তারা এত বেছে বেছে কথা বলে কেন?
কঙ্গনা বলেন যে তিনি তাঁর অতীত নিয়ে সমালোচনার বিরুদ্ধে কোনও যুক্তি দেবেন না এবং জোর দিয়েছিলেন যে তারও পরিবর্তন করার স্বাধীনতা থাকা উচিত। তিনি নিজে বহু লড়াইয়ে সামিল হয়েছেন, বড় নায়কদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, নায়ক-নায়িকার সম আয় নিয়ে কথা বলেছেন, বলিউডে নেপোটিজম নিয়ে মুখ খুলেছেন৷ এবার তিনি বলেছিলেন যে তিনি এখন বিজেপি এবং আরএসএসের আদর্শের পথে হাঁটতে চান। তিনি বলেন, আমি জাগরিত হিন্দু হতে চাই৷
কঙ্গনা রানাউত ভিডিওতে তাঁর বক্তব্যের ওপর আরও জোর দিয়ে বলেন, “হ্যাঁ, আমি একসময় একজন মধ্যপন্থী হিন্দু ছিলাম, কিন্তু এখন আমি বিজেপি এবং আরএসএস-এর আদর্শ গ্রহণ করতে চাই। হ্যাঁ, আমি সংঘী হতে চাই। আমি ধর্মান্তরিত হতে চাই। আমি একজন জগরিত হিন্দু হতে চাই। আমি কেন ধর্মান্তরিত হতে পারব না?”
কঙ্গনা রানাওয়াত তাঁর ভিডিওটি এই বলে শেষ করেন যে, হিন্দু নারীদেরও তাদের অতীতের জন্য সমালোচিত না হয়ে নিজেদের বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতা থাকা উচিত। কঙ্গনা বলেন, যে সমাজ সব সময় হিন্দু মেয়েদের দাবি পূরণ করার বিষয়ে দ্বিমত থাকে৷ কঙ্গনা বলেছেন যে অনেকে তাঁর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন৷ কিন্তু তিনি নিজে এখন নিজের সিদ্ধান্তে অনড়৷ তিনি চান তাঁর ইচ্ছে পূরণ করতে৷ তিনি জাগ্রত হিন্দু ধর্মে ধর্মান্তকরণ চান৷ শুধু তিনি নন, তিনি চান মেয়েরা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন সেই স্বাধীনতা পায়৷
Kolkata,West Bengal
