“এটা বলা সত্যিই খুব কঠিন যে আমার পরিবার ওই বন্যায় আটকা পড়েছিল, এবং আমার জন্য এটা আরও বেশি কঠিন কারণ আমি কিছুই করতে পারছি না, এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আমি একা সেখানে যেতেও পারছি না, এটাই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে,” তিনি বললেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ভিডিও৷ ভক্তরা সকলেই তাঁর পরিবারের জন্য প্রার্থনা করেছেন৷
